সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে ইঁদুর মারা ওষুধ খেয়ে দুই শিশু চাচাতো ভাই বোনের মৃত্যু।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি।

eshomoy.com || 2024-11-14
নলছিটিতে ইঁদুর মারা ওষুধ খেয়ে দুই শিশু  চাচাতো ভাই বোনের মৃত্যু।

নলছিটিতে ইঁদুর মারা ওষুধ খেয়ে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু।


নলছিটি(ঝালকাঠি) সংবাদদাতা: 

ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার(৪) ও রমজান হাওলাদার(৩) নামে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর )রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।


নিহতরা হলেন,উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে ও রানা হাওলাদারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।


পরিবার সূত্র জানা গেছে, বুধবার(১৩ নভেম্বর) দুপুরে দুইজন ঘড়ের ভিতর খেলা করছিল। এ সময় খাটের নিচে রাখা ইদুরের ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি তাদের পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়।

 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানিয়েছেন,দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।