সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঝালকাঠি

সড়ক সংস্কারের দাবিতে নলছিটি দপদপিয়া সড়ক অবরোধ বিক্ষুদ্ধ জনতার।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি।

eshomoy.com || 2025-04-10
সড়ক সংস্কারের দাবিতে নলছিটি দপদপিয়া সড়ক অবরোধ বিক্ষুদ্ধ জনতার।

সড়ক সংস্কারের দাবিতে নলছিটি দপদপিয়া সড়ক অবরোধ বিক্ষুদ্ধ জনতার।


বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :


১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটায় ঝালকাঠির নলছিটিতে খোজাখালিতে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছে যানবাহন চালক ও বিক্ষুদ্ধ জনতা। 


খোজাখালি-পুলেরহাট সড়কটির ১৬৫০ মিটার রাস্তা আর সিসি নির্মানের জন্য গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প০২ এর আওতায় ১কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। ২০২০ সালে যেটির কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজ।প্রকল্পের মাত্র ৩০০ মিটার রাস্তার কাজ করে বাকি পুরো রাস্তাটি সংস্কার না করে ফেলে রাখায় মারাত্মক জনদূর্ভোগ তৈরি হয়েছে গত পাচ বছরে।

অভিযোগ রয়েছে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন না করেই সিংহভাগ বা পুরো বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান 

কাজ সম্পন্ন করতে ৩০ জানুয়ারি ২০২৫ এবং মার্চ মাদে নলছিটি পৌরসভা থেকে সহকারী প্রকৌশলী মিজানুজ্জামান স্বাক্ষরিত দুই দফা চিঠি দিলেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।।সড়কটিতে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পরছে যানবাহন,আহত হচ্ছেন যাত্রীরা।ইতোপূর্বে কয়েক দফায় মানববন্ধন করলেও প্রতিকার না পাওয়ায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় ভ্যান,ইজিবাইক চালক এবং স্থানীয় বিক্ষুদ্ধ জনতা বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।


প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখার পরে দুপুর ১২ টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।অবরোধ তুলে নিলে ১২ টার পরে যান চলাচল স্বাভাবিক হয়।