সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২, ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২, ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

>> নোয়াখালীতে দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

>> নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

>> সবার বেতন কাঠামো আছে, কিন্তু কিন্ডারগার্টেন ও নুরানি মাদ্রাসা শিক্ষকদের খবর কে রাখে?

>> সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরছেন স্বাভাবিক জীবনে

>> ডিমলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক, জব্দ ৩ মোটরসাইকেল

>> কৃষকদের ন্যায্যঅধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন এমপি বাবুল

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

আপনি পড়ছেন : ভোলা

জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


কাজী এহসানুল হক জিহাদ

eshomoy.com || 2026-11-02 17:01
জাতীয় যুব দিবস উপলক্ষে  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


‘সবুজ ধ্বংস নয়, গাছ লাগিয়ে রক্ষা করি বিশ্বকে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষ্যে **‘ইয়ুথ হেল্পড ফর পভার্টি’** সংগঠনের উদ্যোগে এবং ভোলা ব্যাংকেরহাট কো-অপারেটিভ হাই স্কুলের সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক **জনাব ইসমাইল হোসেন**। এতে বিশেষ অতিথি ও আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন **‘ইয়ুথ হেল্পড ফর পভার্টি’**-এর প্রতিষ্ঠাতা সভাপতি **কাজী এহসানুল হক জিহাদ**।


উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর-সবুজ ভবিষ্যৎ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। যুবসমাজই আমাদের শক্তি, আর তাদের হাত ধরেই দেশ সবুজে ভরে উঠবে।"


সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী এহসানুল হক জিহাদ তাঁর বক্তব্যে বলেন, "যুবসমাজকে পরিবেশসচেতন করে তোলা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের সবুজায়নে ভূমিকা রাখতেই আমাদের এই আয়োজন। আগামীতেও এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।"


কর্মসূচিতে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী পরম উৎসাহে অংশগ্রহণ করেন। সবাই মিলে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।