সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় ১০ লাখ টাকা সহ প্রতারক চক্রের ৬ সদস্য আটক


মোঃ বাবুল রানা - ভোলা প্রতিনিধি

eshomoy.com || 2023-07-28 20:20:30
ভোলায় ১০ লাখ টাকা সহ প্রতারক চক্রের ৬ সদস্য আটক

ভোলায় ১০ লাখ টাকাসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি টিম। একমাস প্রতারককারীদের তথ্য যাচাই-বাছাই করে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে শহরের পৌর ৮ নম্বর ওয়ার্ড শাহাজাহান মাষ্টারের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ছয় প্রতারক হলেন- মো. জাকির হোসেন, মেহেদী হাসান, শাহাদাত মোল্লা, পারভেজ হোসেন, ইউনুস শেখ ও ওবাইদুর রহমান। তারা নোয়াখালী, গোপালগঞ্জ ও ফেনি জেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান (প্রশাসন ও অর্থ) জানান, একটি প্রতারক চক্র দীর্ঘ কয়েকমাস ধরে ভোলার বিভিন্ন উপজেলায় সুমন ক্যামিকেল কোম্পানির ঔষধ বিক্রয় প্রতিনিধি পরিচয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছে। 

লালমোহন উপজেলার এক মুদি ব্যবসায়ী এমন প্রতারণার শিকার হয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এর শরণাপন্ন হয়। এরপর সাইবার ক্রাইমের এসআই শামীম সরদার ও এএসআই আল-আমীন টানা একমাস গোপনে তথ্য উপাত্ত সংগ্রহ করে বৃহস্পতিবার বিকেলে ছয় প্রতারককে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা নগদ ১০ লাখ টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

পরে ভুক্তভোগী ব্যবসায়ীদের দায়ের করা মামলায় আটককৃত ছয় প্রতারককে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।


ই-সময়/বা.রা/এমআরএম