সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরিশাল

ঈদে পথশিশুদের মুখে হাসি ফোটাতে নতুন কাপড় কেনার ক্যাম্পেইনে


বালী তূর্য, ঝালকাঠি(নলছিটি)

eshomoy.com || 2024-04-03
ঈদে পথশিশুদের মুখে হাসি ফোটাতে নতুন কাপড় কেনার ক্যাম্পেইনে

পথ শিশুদের ঈদের আনন্দের নতুন কাপড় দিতে অর্থ সংগ্রহে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের "দশ টাকায় পাঠশালা"।

দশ টাকায় পাঠাশালা নামে একটি সেচ্ছাসেবী সংগঠন বরিশাল নগরীর কেন্দ্রীয় ঈদ গা ময়দানের পিছনে নদীর তীরের খোলা অংশে অবসর সময়ে পথশিশুদের পাঠদান করে।

সংগঠনের একজন সেচ্ছাসেবী সুবহা সাফওয়ানা বলেন,আমরা পিছিয়ে পড়া অবহেলিত পথশিশুদের জন্য শিক্ষার আলোকবর্তিকা নিয়ে আমাদের অবসর সময়ে তাদেরকে পাঠদানের কাজ করে যাচ্ছি।সামনে ঈদ উল ফিতর আসন্ন,এমন সময় ঘরে ঘরে শিশুদের গায়ে নতুন কাপরের ঘ্রান থাকলেও এই পথশিশুদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই।তাই আমরা কয়েকজন মিলে নগরীর বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করে কিছু অর্থ সহায়তা নিচ্ছি যা দিয়ে সেই পথশিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। আমরা সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে পথশিশুদের জন্য কাজ করা সমাজকর্মী বালী তূর্য বলেন, আসলে পথশিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করা খুব জরুরি। কেননা এই পথশিশুদের অনেকেই কিশোর বয়সেই মাদক,ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পরে। কিন্তু তাদেরকে সঠিক পরিচর্যা করতে পারলে এরাও একদিন বিশ্বের দরবারে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে। এছাড়াও সরকারের উচিৎ এটি নিয়ে বিস্তর গবেষণার ব্যবস্থা করা।আমরা ব্যক্তি পর্যায়ে গবেষণা করছি,কিভাবে এই শিশুরা পথে এলো,কিভাবে শিশুদেরকে পথে আসার এই পথ বন্ধ করে তাদেরকে দেশের সম্পদে পরিনত করা যায়।

ক্যাম্পেইনে আরও অংশগ্রহণ করেন ,বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ইমতিয়াজ আহমেদ, সুভা সাফওয়ানা-বাংলা বিভাগ,বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি হাতেম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হুমায়রা আক্তার।

সংগঠনের একজন সেচ্ছাসেবী সুবহা সাফওয়ানা সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন, যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ০১৭১৫৯১৮০০৪ এই নাম্বারে।