সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরিশাল

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২


eshomoy.com || 2024-04-14



বরিশালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২

 


এম কে কামরুল ইসলাম বরিশাল থেকে 


লোকজ সংস্কৃতি প্রদর্শনী,মঙ্গল শোভা যাত্রাসহ তিনদিন ব্যাপী মেলাসহ নানা আয়োজনে বরিশালে পালিত হচ্ছে বাঙালীর প্রানের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২।


১৪ ই এপ্রিল রবিবার  সকাল ৭টায় ব্রজমোহন (বিএম) স্কুলে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশালের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।


এ সময় উৎসব ও রাখি বন্ধনের উদ্বোধন করেন বিভাগীয় পুলিশ কমিশনার শওকত আলী। 


এ সময় বিশেষ  অতিথি হিসেবে  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল বিশিষ্ট সংস্কৃতিজনরা এ সময় উপস্থিত ছিলেন।


সকাল ৮টা ৩০ মিনিটে নগরীর ব্রজমোহন (বিএম) স্কুল থেকে  মঙ্গল শোভাযাত্রা বের করে চারুকলা বরিশাল। ঢাক উৎসব শেষে অতিথিরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে শেষ হয়। 


এছাড়া সকাল ৭টায় অশ্বিনী কুমার হল চত্বরে বর্ষবরণ অনুষ্ঠান করে খেলাঘর বরিশাল। মঙ্গল শোভাযাত্রা শেষে সকাল ৯টায় অশ্বিনী কুমার হল চত্বরে শোভাযাত্রার সমাপনী ও জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠান করেছে চারুকলা বরিশাল। এছাড়াও সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে অশ্বিনী কুমার হলে চিত্রকর্ম প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ তিনদিন ব্যাপী দিনভর প্রদর্শনী করবে সংগঠনটি। উদীচী শিল্পীগোষ্ঠী বরিশালের উদ্যোগে সকাল ১০টায় ব্রজমোহন স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। এছাড়া ব্রজমোহন স্কুলের মাঠে তিনদিন ব্যাপী দিনভর অনুষ্ঠিত হচ্ছে উদীচী বৈশাখী মেলা।যাতে স্হান পেয়েছে শতাধিক ষ্টল।


এছাড়া বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ থেকে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা, সকাল ১০টায় শিশু একাডেমিতে লোক সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ হয়। 


এই  উৎসবের স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।