সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক ভাঙনের কারণ জানালেন রণবীর


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-18 14:43:45
অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক ভাঙনের কারণ জানালেন রণবীর

 

 

 

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের দীর্ঘ পাঁচ বছরের ইতি টেনে চলতি বছরেই বিয়ে করেছেন অভিনেত্রী আলিয়া ভাটকে। সম্পর্ক যে শুধু আলিয়ার সঙ্গেই ছিল ব্যাপারটা এমনও নয়, এর আগেও রণবীরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন রয়েছে দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, ক্যাটরিনা কাইফের। যদিও তা অনেক আগের কথা! তারপর থেকেই আলাদা পথ ধরে হাঁটতে শুরু করেন যে যার মতো।


তবে মজার ব্যাপার হলো আলিয়ার সঙ্গে রণবীরের প্রাক্তনদের সম্পর্কও বেশ মধুর। তা ছাড়া সম্পর্ক ভাঙার পর রণবীরও এদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। ইতোমধ্যেই রণবীর দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন। প্রকাশ্যে স্বীকার করে নিলেন যে, কী কারণে তিনি দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙেন। 


সাক্ষাৎকারে রণবীর জানান, বিভিন্ন সময়ে তাকে ক্যাসানোভা চরিত্রের বলে মনে করা হত। বিভিন্ন সময়ে তার দিকে আঙুল উঠেছে সম্পর্ক ভাঙার। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার ম্যাচিওরিটি সম্পূর্ণভাবে না আসার ফলেই এমন সব কাণ্ড ঘটেছে তার সঙ্গে, যার কারণে এসব সম্পর্ক ভেঙেছে।

এদিকে দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরছেন রণবীর কাপুর। তাকে শেষবার দেখা গিয়েছিল 'সঞ্জু' ছবিতে। চার বছরের বিরতি কাটিয়ে 'শমশেরা' ছবি দিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা। স্বাভাবিকভাবেই নতুন ছবি নিয়ে অত্যন্ত উত্তেজিত তিনি। সেই সঙ্গে তার অনুরাগীরাও।


প্রসঙ্গত, চলতি বছরটা রণবীরের জীবনে বেশিই স্পেশাল। পেশাদার দিক থেকে যেমন দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন। মাত্র ৪৫ দিনের ব্যবধানে মুক্তি পেতে চলেছে তার দুটি ছবি। প্রথম ছবি মুক্তির পর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। অন্যদিকে, ব্যক্তিগত জীবনেও নতুন পর্যায় শুরু করেছেন তিনি।