সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-15
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
সংগৃহীত ছবি

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষেই খুলে দেয়া হবে সর্বস্তরের মানুষের জন্য স্মৃতিসৌধের প্রবেশদ্বার

সোমবার (১৫ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ দিবসটি নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

 

জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে সাদা পোশাকসহ প্রায় চার হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

 

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রাত পোহালেই মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু শ্রদ্ধায়-ভালোবাসায় সিক্ত হবে জাতীয় স্মৃতিসৌধ দিবসটি সামনে রেখে পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধ চত্বর

 


কয়েকদিন ধরেই সৌন্দর্য বর্ধনে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে শহীদ বেদি, স্তম্ভ এবং হাঁটার পথ সাজানো হয়েছে রং-তুলির আঁচড়ে তবে বন্ধ রয়েছে জনসাধারণের প্রবেশ অনেকেই এসে বাইরে থেকেই দেখছেন স্মৃতিসৌধ

 

শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধের ভেতরে বাইরে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন হয়েছে বাহিনীর মহড়াও সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা এলইডি লাইট স্থাপনসহ সম্পন্ন হয়েছে সব আনুষঙ্গিক কাজও

 

সাভারের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা চার হাজারের বেশি ফোর্স সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন বলে জানা গেছে