নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা: গার্ড (পুরুষ), নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া কমপক্ষে ২ থেকে ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। কর্মস্থল দেশের যেকোনো স্থানে।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লাভের ভাগ, ওভারটাইম সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা ও বছরে ২টি উৎসব বোনাস দেয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে আবেদনের নিয়ম জানতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা: আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।