সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সাক্ষাৎকার

সিইসি বললেন ‘ইভিএম বড় সাফল্য’


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-02-14
সিইসি বললেন ‘ইভিএম বড় সাফল্য’

 

 

 

নানা অভিযোগ আর অনুযোগ মাথায় নিয়ে আজ বিদায় নিচ্ছে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। এ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি (সোমবার) গত পাঁচ বছরের সফলতা তুলে ধরতে বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সম্মেলনের আয়োজন করেন প্রধান নির্বাচন কমিশনার।


এতে গত পাঁচ বছরে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে দাবি করে ইভিএম-এ ভোটগ্রহণ কমিশনের বড় সাফল্য বলে মন্তব্য করেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।


তিনি বলেন, ‘গত পাঁচ বছরে রাষ্ট্রপতি, জাতীয় সংসদ, জাতীয় সংসদের উপনির্বাচন এবং সব স্থানীয় সরকার পরিষদের সাধারণ ও উপনির্বাচনসহ ৬ হাজার ৬৯০টি নির্বাচন বর্তমান কমিশন সম্পন্ন করেছে। এর মধ্যে কোথাও কোথাও ব্যত্যয় ঘটেছে, সহিংসতা হয়েছে। তবে সব উতরে কঠোর পরিশ্রম করেই সুষ্ঠুভাবে পুরো দেশে ভোট সম্পন্ন করেছি।’


তিনি বলেন, ‘করোনা মহামারির কারণে কিছু নির্বাচন সময়মতো করতে না পারলেও পরে তা যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। রুটিন কাজের বাইরেও আমরা নতুন নতুন কাজ শুরু করেছি।’