সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সম্পাদকীয়

গাজীপুরে অবৈধ ইটভাটায় অভিযানে ৬৬ লক্ষ টাকা জরিমানা।


সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)

eshomoy.com || 2021-01-06 15:41:30
গাজীপুরে অবৈধ ইটভাটায় অভিযানে ৬৬ লক্ষ টাকা জরিমানা।

গত ৩১/১২/২০২০ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার পাইনশাইল ও ভাওয়াল মির্জাপুর এলাকায় অবৈধ ইটভাটা বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ১১টি অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটি ইটভাটার মালিক কে ৬ লাখ টাকা করে সর্বমোট ৬৬ লাখ টাকা জরিমানা ধার্য পূর্বক তা আদায় করা হয়।ভেঙে গুঁড়িয়ে দেওয়া ইটভাটা গুলো- আব্দুল আজিজের মেসার্স কাঁচা রস ব্রিকস (কে আর বি), জহিরুল হক পলাশের মেসার্স স্টার ব্রিকস, শরিফুল আলমের ডগরী ব্রিকস (এম এ কে-২), আব্দুর রহমান সরকারের মেসার্স আদিব ব্রিকস (এ আর সি), মোঃ বশির আহমেদের বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বি এন বি), সোহান আহমেদ রিপনের মেসার্স হাজী ব্রিকস (এম এইচ বি), নাসিম সিকদারের মেসার্স সোহাগ-বাপ্পি ব্রিকস (এস বি সি) এবং মোঃ রফিকুল ইসলামের এন আর ব্রিকস (এন আর বি)। এছাড়া ভাওয়াল মির্জাপুর এলাকায় আমীন উদ্দিনের সুইটি ব্রিকস (এস আর বি), আয়নাল হকের আঁখি ব্রিকস (এ আর বি) এবং ফজলুল হক মুসুল্লির ন্যাশনাল ব্রিকস।অবৈধ ইটভাটা বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।এসময় পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন ও মমিন ভূঁইয়া, গাজীপুর র‌্যাব-১, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য গাজীপুরে মাসব্যাপী ইটভাটা বিরোধী অভিযানে ১৯ টি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সর্বমোট ১ কোটি ২৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।