কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে ইয়াবা চালান চক্রের সদস্য গ্রেফতার ও মামলার রহস্য উন্মোচন করেছে পিবিআই- গাজীপুর।গত ইং ০১/০৭/২০১৯ তারিখ গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ, গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানাধীন ভোগড়া এসএ পরিবহন গাজীপুর অফিসে অভিযান পরিচালনা করে, খবরের কাগজের সাথে সাদা পলিথিনে মোড়ানো কসটেপ দ্বারা আটকানো ৮০০ শত পিচ ইয়াবা ট্যাবলেটের একটি পার্সেল উদ্ধার করে।পার্সেলটি চট্টগ্রাম কাজীর দেউরী এসএ পরিবহন হতে জনৈক ইরফান, পিতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত, নামে গাজীপুর এসএ পরিবহনে পাঠানো হয়। উক্ত পার্সেল এর গায়ে বেশ কয়েকটি মোবাইল নম্বর উল্লেখ ছিল। গাজীপুর মহানগর, গোয়েন্দা পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে জিএমপি, বাসন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের আইনে মামলা রুজু করে তদন্ত কার্যক্রম শুরু করে।তদন্ত শেষে মামলাটি জিএমপি গাজীপুর গোয়েন্দা বিভাগ চুড়ান্ত রিপোর্ট দাখিল করলে বিজ্ঞ আদালত স্ব-প্রনোদিত হয়ে মামলাটি পুনঃতদন্ত ও রহস্য উদঘাটনের জন্য পিবিআই গাজীপুর জেলাকে নির্দেশ প্রদান করেন।পিবিআই তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক, এ কে এম রেজাউল করিম বিভিন্ন সোর্সের মাধ্যমে রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।ডিআইজি পিবিআই জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর দিক নির্দেশনায় পিবিআই গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মাকছুদের রহমান এর সার্বিক সহযোগিতায় তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্তকালে পার্সেলের গায়ে থাকা মোবাইল নাম্বার এর সূত্র ধরে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত ইয়াবা পাচারকারী মুহাম্মদ ইরফানুল হক ইরফান (২৮) পিতা-মুহাম্মদ ইলিয়াছ, মাতা-রোকেয়া বেগম, সাং-করাইয়া নগর, থানা-সাতকানিয়াা, জেলা-চট্টগ্রামকে ইং ০৬/০১/২০২১ তারিখ ২৩.৩৫ ঘটিকার সময় সিএমপি, চান্দগাও থানাধীন চান্দগাও আবাসিকস্থ ৭নং রোডের ঢ ৫৬ নং বাড়ীর ৩য় তলা ভাড়া বাসা থেকে মাদক বিক্রির ছয় লক্ষ টাকা সহ গ্রেফতার করে পিবিআই, গাজীপুর জেলা কার্যালয়ে হাজির করে।ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পিবিআই, গাজীপুর।