গাজীপুরে বিপুল ফেন্সিডিল সহ ২ ডিলার গ্রেফতার করেছে র্যাব-১,গাজীপুর।
সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
eshomoy.com || 2021-01-17 13:56:45
র্যাব-১, গাজীপুর ক্যাম্প গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা হতে ৩৭০ বোতল বিদেশী ফেন্সিডিল এবং প্রাইভেটকারসহ ০২ জন মাদক ডিলার গ্রেফতার করেছে।১৫ জানুয়ারি ২০২১ তারিখ অনুমান ১৯.৩০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন,(জি) বিএন এর নেতৃত্বে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর সাকিনস্থ শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ সাঈদ হাসান(২৫) ও মোঃ সেলিম হোসেন রকি(৩২) কে গ্রেফতার করে।এসময় তাদের দখল হতে ৩৭০(তিনশত সত্তর) বোতল বিদেশী ফেন্সিডিল ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।