সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : সম্পাদকীয়

পাকুন্দিয়ায় ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্বা


মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধি

eshomoy.com || 2021-11-11 10:46:30
পাকুন্দিয়ায় ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্বা




কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭ম শ্রেণির ছাত্রী(১৩) ধর্ষণের শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বার ঘটনার অভিযোগ উঠেছে। সে বারাবর আলিম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।  

ঘটনাটি ঘটিয়েছে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বারাবর গ্রামের মৃত আহাম্মদের ছেলে আব্দুল্লাহ (৪৫)।
আব্দুল্লাহ প্রায় ১ বছর ধরে নানান ভাবে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আসছে। এতে ছাত্রীটি ৬ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে।

অন্তঃসত্ত্বার বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে তার পরিবার আব্দুল্লাহ কে ঘটনাটি অবহিত করে।  এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। 
তারপর থেকে অভিযুক্ত আব্দুল্লাহ গা ঢাকা দেয়।  

ঘটনার ব্যাপারে এলাকার প্রাভাবশালী শাহাব উদ্দিন শাহাব (সৌদিপ্রবাসী) , তার সহযোগী মুর্শিদ উদ্দিন উরফে গোল মুরশিদ ও এগারসিন্দুর ইউনিয়নের সহকারী নিকাহ রেজিস্টার তাজুল ইসলামের নেতৃত্বে গভীর রাতে গ্রাম্য শালিশে সাড়ে ৪ লক্ষ টাকা ধার্য করে মীমাংসা হয়। এবং ছাত্রীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ঘটনার ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এবং আইনের আশ্রয় নিলে শালিসীরা ধর্ষণের শিকার মেয়েটির পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দেয় বলে জানা যায়। 

এ ব্যাপারে জানতে চাইলে শালিশের প্রধান মো. শাহাব উদ্দিন শাহাব বলেন, আমার পাশের বাড়ির চাচা-ভাতিজির ঘটনা। সুষ্ঠু  সুন্দর ভাবে থাকার জন্য  ঘটনাটি ধামাচাপা দিয়েছি।

সহকারী কাজী তাজুল ইসলাম বলেন, ছাত্রীটির বয়স অপ্রাপ্ত হওয়ায় নিকাহ রেজিস্টারি করতে পারিনি। 

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ঘটনার ব্যাপারে কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।