আছিয়া খাতুন স্মৃতি আইডিয়াল বৃত্তি প্রকল্পের অধীনে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি):
eshomoy.com || 2020-11-30 09:37:30
ছবিঃ সালাহ উদ্দিন সৈকত
গাজীপুরের কালিয়াকৈর থানার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এ-র সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান স্যার এর দাদিমার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবার ও আছিয়া খাতুন স্মৃতি আইডিয়াল বৃত্তি প্রকল্পের অধীনে বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়েছে।অত্র প্রতিষ্ঠান এর অডিটোরিয়ামে সকাল ১০ঘটিকায় সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকা, বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ছাত্র /ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান স্যার বক্তব্য রাখেন। তিনি আগামীতে এ বৃত্তি পুরো কালিয়াকৈর থানার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে একটি নতুন ধারার সূচনার আশাবাদী। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। কালিয়াকৈরে এধরনের ব্যাক্তিগত বৃত্তি প্রদান এটাই প্রথম। এই বৃত্তি প্রদানে মেধাবী শিক্ষার্থীরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।