সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে মাঠে নামছে বিএনপি


eshomoy.com || 2024-11-09
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে মাঠে নামছে বিএনপি

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে আরও গুরুত্ব দিয়ে সামনে আনার পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। 


সম্প্রতি এই ৩১ দফাকে লিফটেল আকারে বিলির পাশাপাশি ভার্চুয়ালি ভিডিও কনটেন্ট আকারে প্রচার চালিয়ে আসছে দলটি। এবার তা নিয়ে বিশিষ্টজনদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে তারা।


বিএনপি সূত্র বলছেন, আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে এই সেমিনারটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন বাইরে দ্বাদশ সংসদ নির্বাচন করা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাসহ বিশিষ্টজনরা অংশগ্রহণ করবেন।


এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘৩১ দফা নিয়ে সেমিনার করার কথা শুনেছি। তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।’


২০২২ সালের ১৯ নভেম্বর রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা ঘোষণা করে বিএনপি। পরে যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ২৭ দফাকে কিছুটা সংযোগ-বিয়োজন করে গত বছরের ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি।


গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলগুলোর সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই ৩১ দফা।


এর আগে, ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ উপস্থাপন করেন। খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফার সঙ্গে সমন্বয় রেখেই বিএনপির এই ৩১ দফা।