সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

‘নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হলে জনগণ অংশ নিতে পারবে স্বাচ্ছন্দ্যে’: ডা. জাহিদ


জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার দিনাজপুর:

eshomoy.com || 2025-06-08
‘নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হলে জনগণ অংশ নিতে পারবে স্বাচ্ছন্দ্যে’: ডা. জাহিদ
ডা. এ জেড এম জাহিদ হোসেন |ইসময়|

নির্বাচনের সময়সূচি নির্ধারণে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নভেম্বর কিংবা ডিসেম্বরের মধ্যে হলে সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।


রোববার ঈদের দ্বিতীয় দিনে দিনাজপুর-৬ আসনের বিভিন্ন উপজেলায় দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, বছরের শেষ প্রান্তে নির্বাচনের পরিবেশ সবচেয়ে অনুকূল থাকে। এই সময়ে বড় কোনো পাবলিক পরীক্ষা থাকে না, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কম এবং শিক্ষার্থীদের ওপরও পড়াশোনার চাপ তুলনামূলকভাবে কম থাকে।

তিনি আরও বলেন, “বাংলাদেশে সাধারণত নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজনের একটি রেওয়াজ রয়েছে। এ সময় জনমনে স্বস্তি থাকে এবং নির্বাচন ঘিরে প্রস্তুতিও সহজ হয়।”
এপ্রিলে নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার ভাষায়, “বৈশাখ মাসে প্রচণ্ড গরম, কালবৈশাখীর মতো প্রাকৃতিক দুর্যোগ এবং পরীক্ষার ব্যস্ততা—সব মিলিয়ে এপ্রিল কোনোভাবেই উপযুক্ত সময় নয়।”

আগামী বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই রমজান শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, “রমজান শুরুর আগে একটি সময়মতো ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারে।” এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, এসএম রেজা আহমেদ বিপুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জেএইচ/ইডি