সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : রাজনীতি

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের গুঞ্জন উড়িয়ে দিলেন - রিজভী


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-24
আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের গুঞ্জন উড়িয়ে দিলেন - রিজভী
ফাইল ছবি

আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন, যারা লীগের সঙ্গে ছিল, সহযোগিতা করছে তারা যেন খোলস পাল্টাতে না পারে সেদিকে নজর রাখতে হবে সবাইকে

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পিরোজপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী কথা বলেন

নিউইয়র্কের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, সরকার দক্ষতা প্রদর্শন করতে পারলে নিউইয়র্কের ঘটনা ঘটাতে সাহস পেতো না ফ্যাসিবাদের দোসররা সরকার কার্যকর পদক্ষেপ না নিতে পারায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিউইয়র্কে কেউ লাঞ্ছিত করেনি দাবি করে রিজভী বলেন, মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেনি তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে, যার সবকিছুই মিথ্যা ভিত্তিহীন

দুদকের ভূমিকা নিয়ে তিনি বলেন, দুদক এতোটাই অথর্ব যে লুটপাটকারী কাউকে দেশে আনতে পারেনি, টাকা ফেরত আনতে পারেনি দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে