সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

নাটোরে জেলা বিএনপির সমাবেশে হামলার অভিযোগ


নাটোর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-02
নাটোরে জেলা বিএনপির সমাবেশে হামলার অভিযোগ

 

 

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে।


২ মার্চ (বুধবার) সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ শুরু হয়।


বিএনপির অভিযোগ, সমাবেশ শুরু হলে বিএনপির কর্মীদের ওপর মোটরসাইকেল নিয়ে চড়াও হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে আতঙ্কে কার্যালয়ে ঢুকে যান বিএনপির কর্মীরা। পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


এরপর কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মাহাতাব আলমের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পুলিশি ব্যারিকেডের মধ্যে পুনরায় সমাবেশ শুরু করেন। মাহাতাব আলম বক্তব্য শুরু করলে আবারও মিছিল নিয়ে বিএনপির সমাবেশে ঢুকে পড়েন আওয়ামী লীগের কর্মীরা। পরে মাঝখানে অবস্থান নিয়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের কার্যালয়ে ঢুকিয়ে দেয়।


এরপর বিএনপির কার্যালয়ে আসেন চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান। তবে আর কোনো কর্মসূচি পালন করেনি বিএনপি।


এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ আওয়ামী লীগ বাধাগ্রস্ত করেছে। জনগণের সরকার না হওয়ায় জনবান্ধব কর্মসূচিও বাধাগ্রস্ত করেছে।


সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, কর্মসূচির নামে অতীতে বিএনপির কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতর্ক ছিল।


তিনি দাবি করেন, বিএনপির নেতা নাটোরে না থাকায় দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই বিএনপি মাঠে নামেনি।