সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : রাজনীতি

অপ্রীতিকর ঘটনা ঘটানো আওয়ামী লীগের কালচার


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-04
অপ্রীতিকর ঘটনা ঘটানো আওয়ামী লীগের কালচার
গণমাধ্যমের সাথে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর |

শুক্রবার ( অক্টোবর) দিবাগত রাতে আমেরিকা থেকে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন

অপ্রীতিকর ঘটনা ঘটানো আওয়ামী লীগের কালচার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে আমেরিকা থেকে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন।

‘জাতিসঙ্ঘ সফরে আপনার উপস্থিতিতে সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে’ এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা কোনো ব্যাপার না, আমরা এগুলো বড় মনে করি না। এটা অতীতে বাংলাদেশেও ঘটেছে। আওয়ামী লীগের এটা একটা কালচার।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে সফরসঙ্গী হয়েছিলাম, সেখানে আমাদের যে দায়িত্ব, সেটি পালন করেছি এবং আমি মনে করি, বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছেছে।

তিনি আরো বলেন, ‘আমাদের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য প্রধান কয়েকটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন। এই সফর অবশ্যই সফল হয়েছে, ওখানে জাতিসঙ্ঘের প্রধান অধিবেশন ছাড়াও পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, সমস্ত বিষয়গুলোই আমরা মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, সামগ্রিকভাবে গণতন্ত্রের জন্য ভালো হয়েছে।’

উল্লেখ্য, জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রায় দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে তিন রাজনৈতিক দলের ছয় নেতা— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, দলটির সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান ওরফে মোমেন (যদিও তিনি সফরের আগে থেকেই যুক্তরাষ্ট্রে ছিলেন) এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা সঙ্গী হন।