সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

বঙ্গবন্ধুর হাত ধরেই নারীর ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু হয়: পানিসম্পদ উপমন্ত্রী


শরীয়তপুর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-13
বঙ্গবন্ধুর হাত ধরেই নারীর ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু হয়: পানিসম্পদ উপমন্ত্রী

 

 

 

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নারীদের প্রাধান্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেছিলেন।


 এরপর থেকেই নারীদের অধিকার নিয়ে বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করা হয়। মূলত বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশে নারীর অধিকার ও ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু হয়।


১৩ মার্চ (রোববার) শরীয়তপুরের সখীপুর থানা যুব মহিলা লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, নারীরা এখন সব জায়গায় কাজ করছেন এবং তারা ভালো করছেন। তারা শুধু অনুপ্রেরণাই দেয় না, নেতৃত্ব দেয় ও কর্তৃত্বও করে। আর এ নারী উন্নয়ন ও ক্ষমতায়নের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এনামুল হক শামীম বলেন, কর্মক্ষেত্রে পুরুষের থেকে নারীদের আন্তরিকতা বেশি দেখা যায়। এ চর্চা মূলত পরিবার থেকেই শেখেন নারীরা। নারীদের প্রতি যোগ্য সম্মান ও আস্থা রাখা গেলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। আজ নারীরা রাজনীতি, বিমান, সেনাবাহিনী, আদালত সবখানে অনেক ভালো করছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছেন। দেশকে এগিয়ে নিতে চালিকাশক্তি হিসেবে কাজ করছেন নারী।
 

সখীপুর থানা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি রোকসানা চৌকিদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সখীপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি কোহিনুর সুলতানা দোলা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, সখীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির মাদবর, থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ পলাশ। মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপবিজ্ঞান সম্পাদক ইকবাল সিকদার সিপন, থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার প্রমুখ।


উপমন্ত্রী আরও বলেন, নারীর উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার যত কাজ করেছে, অন্য কোনো সরকার এত কাজ করেনি। বাংলাদেশে আরও নেত্রী আছে, তারা নারী উন্নয়নের জন্য কিছুই করেনি। নারীর উন্নয়নের জন্য বিএনপি ও তাদের নেত্রী খালেদা জিয়াও কোনো কাজ করেনি। তারা শুধু নিজের উন্নয়নের জন্য কাজ করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যেভাবে নারীর উন্নয়ন হয়েছে, এটি পৃথিবীর সামনে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়।


তিনি বলেন, আজ বাংলাদেশের অনেক ইউএনও হচ্ছেন নারী, অনেক জেলার ডিসিও নারী। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। সরকারি ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নয়, গ্রামগঞ্জে সবখানে নারীর ক্ষমতায়ন হয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে এক-তৃতীয়াংশ নারী সদস্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা। সন্তান জন্মের পর আগে অভিভাবকের জায়গায় শুধু বাবার নাম লেখা হতো, এখন মায়ের নামও লেখা হয়। ছেলেমেয়েরা স্কুলে গেলে মোবাইল ফোনে মায়ের কাছে উপবৃত্তির টাকা চলে যাচ্ছে।


তবে দেশবিরোধী বিএনপি-জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য নানা ষড়যন্ত্র ও অপ্রচার চালাচ্ছে। এ জন্য যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে জানান তিনি।


এর আগে নেতৃবৃন্দ হাজী শরীয়তউল্যাহ বিশ্ববিদ্যালয় কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।