সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

মসজিদে রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধের দাবি - 'আমজনতা'র


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-22
 মসজিদে রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধের দাবি - 'আমজনতা'র
আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান মসজিদে রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধের দাবি জানিয়েছেন তিনি বলেন, ‘মসজিদে গিয়ে কোনো রাজনৈতিক দল যখন ‘এবার কোরআনকে ভোট দেবেনবলেনতখন তারা বুঝাতে চান অন্য দলগুলো কোরআনের দল না এসব বলে মসজিদে অন্যদের কষ্ট দেওয়া কেন? এসব বন্ধ করুন

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তিনি কথা বলেন

আমজনতার দলের সদস্যসচিব বলেন, যখন কোনো রাজনৈতিক দল মসজিদে গিয়ে বলে, আপনারা এবার কোরআনকে ভোট দেবেন; তখন সে বোঝাতে চায় যে, তারাই একমাত্র কোরআনের দল আর অন্য দলগুলো কোরআনের দল না একটা মসজিদে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ আরও সব দলের লোক থাকে ইবাদত করতে আসা এসব লোক তখন মনকষ্টে ভোগেন এসব বলে মসজিদে অন্যদের কষ্ট দেওয়া কেন?

মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচির ফলে মসজিদে ইবাদতের পরিবেশ নষ্ট করছে উল্লেখ করে মো. তারেক বলেন, ‘বিভিন্ন ওয়াজ-মাহফিলেও ঠিক একই ঘটনা ঘটছে সেখানে গিয়ে কেউ অক্সফোর্ডে, আবার কেউ কেমব্রিজে পড়েছে- এমন বক্তব্য দিচ্ছে ওয়াজ-মাহফিলে কি মানুষ এসব শুনতে যায়?

তিনি আরও বলেন, ধর্মীয় মজলিশগুলোতে যখন কেউ বলে, একসময় রাজাকার নামটি ছিলো দুর্নামের, কিন্তু এখন রাজাকার শব্দটা সম্মানের ধরনের কথা শুনতে কোনো মুসলিম নাগরিক ওয়াজ-মাহফিলে যায়?

উল্লেখ্য, সম্প্রতি মসজিদে রাজনৈতিক কর্মী সম্মেলন, রাজনৈতিক দলের উদ্যোগে ধর্মীয় আমলের প্রতিযোগিতা, দলীয় বক্তব্য প্রচারকে কেন্দ্র করে নানা সংঘাতের সৃষ্টি হচ্ছে 

সংবাদ সম্মেলনে আমজনতার দলের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান উপস্থিত ছিলেন