সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : রাজনীতি

আ:লীগ ও জাতীয় পার্টি ছাড়া দেশে নির্বাচন হতে পারে না - জি এম কাদের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-23
আ:লীগ ও জাতীয় পার্টি ছাড়া দেশে নির্বাচন হতে পারে না - জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহযুদ্ধের এজেন্ডা নিয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের

একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া দেশে নির্বাচন হতে পারে না


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন


জি এম কাদের বলেন, দেশে মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তা একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতদুষ্ট তিনি অবিলম্বে এই সরকারের চলে যাওয়া এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানান
 


জাতীয় পার্টির চেয়ারম্যান দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি আগে কখনো হয়নি, প্রতিদিন দেশ নিম্নমুখী হচ্ছেতিনি আরও দাবি করেন, সরকার একটি পাতানো নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে এবং কারণেই তারা রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আনতে ব্যর্থ হচ্ছে


অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ এনে জি এম কাদের বলেন, জামায়াতে ইসলামী কিছু দলথার্ড পার্টিবা তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে না পারার ভয়ে জাতীয় পার্টিকে আসন্ন নির্বাচনে আসতে দিতে চায় না


সরকারকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুঁশিয়ারি দেন যে, তার দল এই পরিস্থিতিতে চুপ করে বসে থাকবে না তিনি ঘোষণা করেন, জাতীয় পার্টি রাজপথে থাকবে এবং জনগণের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে