সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার গুরুতর আহত বরগুনার মেয়র মহারাজ


মইনুল আবেদীন সুমন - ইসময় (বরগুনা প্রতিনিধি)

eshomoy.com || 2022-03-21



প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার গুরুতর আহত বরগুনার মেয়র মহারাজ

 

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার গুরুতর আহত হয়েছেন বরগুনার পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ। উন্নত চিকিৎসার জন্যে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত সাইকেল আরোহী অপর এক কিশোরকেও বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।  

 

সোমবার (২১ মর্চ) সকাল আটটার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের ইটবাড়িয়া মস্তুকটানা নামক এলাকায় তিনি এ দূর্ঘটনার শিকার হন মেয়র মহারাজ। এসময় স্থানীয়রা মেয়রকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, তারেক নামের স্কুলপড়ুয়া এক সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেয়রকে বহনকারী গাড়ীটি উল্টে রাস্তার খাদে পড়ে যায়। এতে চালক ও মেয়রসহ গাড়িতে থাকা মোট তিনজন আহত হয়। সাইকেল আরোহী কিশোর তারেকের অবস্থাও সংকটাপন্ন বলে জানান তারা।

 

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য জানান, মেয়রকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তর করা হয়েছে। তার হাতে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। বাকি দুজনকে চিকিৎসা দেয়া হয়েছে। 

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।