সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-31
ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সমাজে মানবিক দিক কালচারাল দিক রয়েছে ইসলামী জগত ধর্মীয় অনুভূতি রয়েছে ইসলামী মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত আস সুফফা ফাউন্ডেশন হিন্দু পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে আরেকটা ধর্মের প্রতি সম্মান দেখিয়েই কাজ করেছে 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে ক্বেরাত আজান প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যানারে আয়োজন করা হয় 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মনে হচ্ছে, আমরা পিছিয়ে পড়েছি কিন্তু না, এই সমাজকে পিছিয়ে পড়তে দেবো না মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত, রাহাজানি, চুরি, ডাকাতি, টাউটারি, বাটপারী সবকিছু জড়িত মাদক ছেয়ে গেছে মাদকমুক্ত সমাজ আমাদেরকে তৈরি করতে হবে এটি আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ মাদকমুক্ত সমাজ গড়তে পারলে তার সঙ্গে সবকিছুই বিদায় হবে 

আস সুফফা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সামছুল আলম লিটুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার উপধ্যক্ষ মুহাম্মাদ ঈসমাইল, জেলা বিএনপির সদস্য সচিব হাসিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত প্রমুখ প্রতিযোগিতায় জেলার ১১টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পরে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়