সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

আঃ লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, নির্বাচনকে কখনো বাধাগ্রস্ত করতে পারবে না


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-12
আঃ লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, নির্বাচনকে কখনো বাধাগ্রস্ত করতে পারবে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই

বুধবার (১২ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠকের পরে তিনি সাংবাদিকেদর এসব কথা বলেন

 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে কীভাবে বিএনপি এগোচ্ছে, মনোনয়ন প্রক্রিয়া কী হয়েছে, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ এসব বিষয় নিয়ে আলাপ হয়েছে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে

 

নির্বাচন কমিশনকে সহায়তার পাশাপাশি পর্যবেক্ষক পাঠাবে, সুশীল সমাজের সঙ্গেও কথা বলবে তারা মূলত নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে-এসব কথা জানিয়ে বিএনপির নেতা আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে গণতন্ত্র ফিরে আসুক সেটাই চায় তারা

 

তিনি বলেন, পর্যন্ত ২৩৭টি মনোনয়ন গ্রহণযোগ্য এবং ভালো হয়েছে বলে মনে করেন তারা

 

জুলাই সনদ নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন

আলোচনা এবং ঐকমত্যের পরে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এরপরও আরও কিছু থাকতে পারে, সেটা বোধগম্য নয়

 

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে তিনি বলেন

আইনশৃঙ্খলা কনসার্নে থাকার মতোই বিষয় বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে এটাই প্রত্যাশা আর যেহেতু আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত অবস্থান নিতে হবে

 

যারা নির্বাচনী রেসে নেই, দেশেই নেই, কার্যক্রম নিষিদ্ধ তাদের এসব কথা জানিয়ে তিনি আবারও বলেন


সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে এমন ভাবার কোনো কারণ নেই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচনী কর্মকাণ্ড চলছে সারা দেশে নির্বাচন নিয়ে উৎকণ্ঠাও নেই আওয়ামী লীগ ছাড়াও যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শক্ত অবস্থান নিতে হবে সরকারকেও

 

 

আমীর খসরু বলেন, উৎকণ্ঠার কোনো কারণ নেই তারা (ইইউ) সময়মতো নির্বাচন আয়োজনের জন্য তাদের দিক থেকে সহযোগিতা করছে