সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির সব পদ থেকে কেন্দ্রীয় নেতার পদত্যাগ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-30
জাতীয় নাগরিক পার্টির সব পদ থেকে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করেছেন মুহাম্মদ রাকিব রবিবার (৩০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পদত্যাগের পত্রটি পোস্ট করেছেন রাকিব

পদত্যাগপত্রে রাকিব লিখেছেন, আমি মুহাম্মদ রাকিব সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক নির্বাহী সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের সংগঠক

এনসিপি শুরু থেকে রাজনৈতিক ভুলের মধ্যে রাজনীতি করতে আসছে গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে আমার মতো অনেক তরুণ এনসিপিতে রাজনীতি করতে আসছি কিন্তু পরিতাপের বিষয় হলো এনসিপি জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রীক রাজনীতি না করে ব্যক্তিকেন্দ্রীক মন্ত্রীপাড়া কেন্দ্রীক রাজনীতি করছে যা একটি দলের রাজনৈতিক শিষ্টাচার কিংবা সাংগঠনিক কার্যক্রমের বহির্ভূত

এনসিপির অনেক নেতা আর্থিক কেলেংকারীসহ নানা অপকর্ম জড়াচ্ছেন, যা গণঅভ্যুত্থানের সাথে আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ পরিপন্থী 

তিনি আরো লিখেছেন, সম্প্রীতি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করা বাউলের পক্ষে এনসিপির কট্টর ইসলাম বিদ্বেষীরা অবস্থান নিয়েছে যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভুতিতে আরো আঘাত করেছে এনসিপির বিভিন্ন কাজে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, যা আমাদের দেশের ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করছে

সর্বোপরি জাতীয় নাগরিক পার্টি জনগণের রাজনীতির বাহিরে গিয়ে ব্যক্তিগত রাজনীতি করায় আমি এনসিপির প্রাথমিক সদস্য পদ সহ কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করলাম