সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : রাজনীতি

১৯৭১ সালের যুদ্ধে, জামায়াতে ইসলামী ভারতের বিরুদ্ধে ছিল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-16
১৯৭১ সালের যুদ্ধে, জামায়াতে ইসলামী ভারতের বিরুদ্ধে ছিল
সংগৃহীত ছবি

কুষ্টিয়া- (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের যে ভূমিকা, এত দিন পর্যন্ত তা মিথ্যা রচনা করা হয়েছে আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন তার লিখিত বইতে আমরা পড়েছি, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনি লেখা এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা জামায়াতে ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে, আমরা এখন এটা জেনেছি

এত দিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন

আমির হামজা বলেন, আজকের এই বিজয়ের র‍্যালি এই কারণে যে আমরা দেশের স্বাধীনতার পক্ষে ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে ছিলাম কারণে আমাদের বিরোধী বানিয়ে রেখেছিল

আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাঁবেদারমুক্ত করে দেশকে স্বাধীনচেতা হিসেবে চলতে চাই, আজকের এই র‍্যালির এটাই উদ্দেশ্য আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ

তিনি আরো বলেন, দেশে যারাই জন্ম নেবে তারাই সম্মানিত নাগরিক সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই

আমার মনে হয় পেছনের ইতিহাস পেছন দিকে টানা ঠিক নয় পেছনের সব ইতিহাস ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করব এখানে কোনো দল-মত না থাকাই ভালো সবাই আমরা এক

সময় বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা