সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : রাজনীতি

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-08-10 15:36:45
নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

 

 

 

বিএনপি আবারও দেশকে সেই অরাজকতায় ডুবিয়ে দিতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ বর্ণচোরা বিএনপিকে চিনে, জনগণ সেই সুযোগ তাদের আর দেবে না।


আওয়ামী লীগ সরকারের নাকি বিদায় নেয়ার সময় এসেছে-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের ১০ আগস্ট (বুধবার) এক বিবৃতিতে এ কথা বলেন। সেতুমন্ত্রী কাদের আরও বলেন, সরকার নয়, নেতিবাচক রাজনীতি ও নির্বাচন বিমুখতার জন্য বিএনপির-ই রাজনীতি থেকে বিদায় নেয়ার সময় ঘনিয়ে এসেছে।


নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ এবং ক্ষমতা দেয়ার মালিক মহান আল্লাহ। বিএনপির মতো জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের মুখের কথায় জনগণের এখন আর কোনো আস্থা নেই।


বিএনপি সরকার পরিচালনায় যেমন ব্যর্থতার পরিচয় দিয়েছে, বিরোধীদল হিসেবেও চরম দায়িত্বহীনতার নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


বিএনপি প্রায় প্রতিদিনই মিটিং-মিছিল করছে, সমাবেশ করছে, অথচ তারা অভিযোগ করছে তাদের নাকি সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না; তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে; এতসব মিথ্যা অভিযোগের জবাবে ওবায়দুল কাদের তার বিবৃতিতে বলেন, নিজেদের ব্যর্থতা ও নানা অপকর্মের দায় সরকারের ওপর চাপানোর অপচেষ্টা করা তাদের পুরনো স্বভাব।


মিথ্যার মোড়কে বিএনপির অগণতান্ত্রিক রাজনীতির স্বরূপ জনগণের কাছে এখন স্পষ্ট, এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসন আমলেইতো দেশ মগের মুল্লুকে রূপান্তরিত হয়েছিল। ধর্মীয় উগ্রবাদ আর সাম্প্রদায়িকতার ডাল-পালার বিস্তার ঘটেছিল, সার চাইতে গিয়ে কৃষকরা প্রাণ দিয়েছিল। বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপির শাসনামলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় জনগণের নাভিশ্বাস উঠেছিল, সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড করেছিল।