দেশের ৯০ ভাগ মানুষ সরকারের পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমাবার (২৪ জুলাই) দুপুরে দলের যৌথসভা শেষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন,
আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করি না,বিশ্বাস করি না। এটা জনগণের আন্দোলন, দেশের ৯০ ভাগ মানুষ সরকারের পরিবর্তন চায়। এ আন্দোলন অবশ্যই সফল হবে।
ফখরুল বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ। এ আন্দোলনে সরকার বাধ্য হবে দাবি মেনে নিতে। শুধু বাংলাদেশ নয়, বিদেশিরাও সুষ্ঠু নির্বাচন চায়।
তিনি বলেন, ইইউ পর্যবেক্ষক পাঠানো অর্থহীন, যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়।
২৭ জুলাই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ সমাবেশের বিষয়ে তিনি বলেন, ২৭ জুলাইয়ের মহাসমাবেশ হঠাৎ করে আসেনি। সংঘাতমূলক পরিস্থিতির জন্যই একইদিন সমাবেশের ডাক দেয়া হয়েছে। কোনো সংঘাতমূলক পরিস্থিতি হলে এর দায় সরকারকেই নিতে হবে, আশাকরি সংঘাতময় পথ পরিহার করবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একতরফাভাবে ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক সরকার বেআইনিভাবে বাতিল করেছে সরকার। আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানুষের মৌলিক মানবাধিকার নেই। গুম, খুন, হত্যা, নির্যাতন প্রতিদিনের কর্মসূচিতে পরিনত হয়েছে।
ইসময়/জা.ডে/এমজে