বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিজের চেয়েও বেশি গরীব বলে দাবি করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার (২৭ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাসাস আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন,
আমি গরীব। কিন্তু খালেদা জিয়া আমার চেয়েও অনেক বেশি গরীব।
আরও পড়ুন- আহত ৫ পরীক্ষার্থীকে চিকিৎসা শেষে কেন্দ্রে পৌঁছে দিল ছাত্রলীগ

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া। তবে নিজের জন্য একটা স্থায়ী ঠিকানা ঠিক করেননি এই সাবেক প্রধানমন্ত্রী।
বিএনপির এ নেতা আরও জানান, বর্তমানে রাজনীতির ময়দানে নেতার চেয়ে অভিনেতাই বেশি। গুম হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে চলছে যুদ্ধ। সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে জীবনের শেষ যুদ্ধ হিসেবে উল্লেখ করেন এ নেতা।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। গণতন্ত্র পুনরুদ্ধার না করে মরতেও চান না তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনার পতন না দেখে পোস্তাগোলার চিতায় চড়তে চাই না আমি। গণতন্ত্র পুনরুদ্ধার করে শান্তিতে মরতে চাই।

আরও পড়ুন- দেশের ৮০ ভাগ মানুষ আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় দেখতে চায়: এমপি শিমুল
ইসময়/আরএম/এমআরএম