সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

আশুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের

তৃতীয় বারের মত মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ আব্দুল খালেক


এম এস খান - ইসময়

eshomoy.com || 2021-10-29 17:26:15
তৃতীয় বারের মত মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ আব্দুল খালেক

ছবিঃ মোঃ সাব্বির আহসান

চারিদিকে যখন দুর্নীতি আর অনিয়ম এর অভিযোগে কোনঠাসা বিগত বছরের জনপ্রতিনিধিরা সেখানে আশুলিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড এর গত দুই মেয়াদে দশ বছর ধরে একটানা মেম্বার মো: আব্দুল খালেক এলাকাবাসীর নিকট তিনি অত্যান্ত প্রিয় ও আস্থাভাজন একজন মানুষে রুপান্তরিত হয়েছেন।

 তিনি ন্যায়পরায়ন, সত্যনিষ্ট মানুষ। একই সাথে তিনি ধর্ম পরায়ণ ও বটে। এলাকার যে কোন মানুষের বিপদে আপদে তিনি সবার আগে ছুটে যান। ৩ নং ওয়ার্ডের বাসীন্দাদের যেকোন ছোট বড় সমস্যা হোক না কেনো তিনি অত্যান্ত সাবলিল ভাবে তার সমাধান দেন। গত দশ বছরে তিনি ৩নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছেন। 

বিশেষ করে যাতায়াতের জন্য রাস্তাঘাট এর উন্নয়ন চোখে পড়ার মত। তিনি এলাকার বিভিন্ন ধর্মের মানুুষের জন্য বিভিন্ন রকম কাজ করেছেন। তার আমলে এলাকার স্কুল,কলেজ, মসজিদ, মন্দির এর ব্যাপক উন্নতি সাধিত হয়। তিনি এলাকার গরিব দুঃখীদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

 যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ এতিমদের জন্যও মসজিদ মাদ্রাসায় অনেক কাজ করেছেন। তিনি এলাকার যুবকদের কাছেও অত্যান্ত প্রিয় মানুষ। যুবকদের মাদক থেকে দুরে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বেকারত্ব দুর করনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। 

যার পরিপ্রেক্ষিতে তিনি এলাকার সকল শ্রেণীর মানুষের কাছে অত্যান্ত প্রিয় মানুষ। গতকাল ২৮-১০-২০২১ ইং রোজ বৃহস্পতিবার বিকালে এলাকার মানুষ তাকে ভালোবেসে এক জনসভার আয়োজন করে যেখানে ছোট,বড়,ধনী গরীব, হিন্দু মুসলীম, বৌদ্ধ, খৃষ্টান সহ সকল শ্রেণীর মানুষের উপস্থিতি লক্ষ করা যায়।

 তার এই জনসভায় ৩নং ওয়ার্ডের কয়েক  হাজার মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। এলাকার মুরব্বীরা অনেকটা আবেগিত হয়ে পড়ে এবং তার কাজের স্মৃতি চারনা করে দোয়া করেন। সেই সাথে সকলের কাছে তার জন্য মঙ্গল কামনা করেন এবং পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন।

জনসভায় উপস্থিত  ছিলেন আশুলিয়া   ইউনিয়ন ৩নং ওয়ার্ডের পরপর ২বার নির্বাচিত সফল মেম্বার জনাব মো: আব্দুল খালেক,
আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন ( মন্ডল)  আশুলিয়া ইউনিয়ন  সেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মো: জাহাঙ্গীর আলম
আরও উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির সদস্য  মীর মো: নজরুল ইসলাম সেলীম, মুহীত ফরোয়াজী,সুরুজ শিকদার, আবু তাহের, আলাউদ্দিন বাবু এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি ও সদস্যবৃন্দ।