বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, জেল ও মৃত্যুর পরোয়া না করে বুকে সাহস নিয়ে রাজপথে থাকেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘নব্বইয়ে’র গণঅভ্যুত্থান ও কিছু কথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এ আহবান জানান। আলোচনায় অংশ নেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য নেতারা।
আরও পড়ুন- ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায় বিএনপি : সেতুমন্ত্রী
এসময় মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিরোধীদের ক্ষমতাসীনরা জেলে পাঠাতে নতুন সেল গঠন করেছে। মিথ্যা মামলায় তাকেও শিগগিরই জেলে যেতে হবে বলে আশংঙ্কা প্রকাশ করেন।
হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলেও জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয় অভিযোগ করে ফখরুল বলেন,
আগামী দেড় মাসের মধ্যে তাকেও জেলে যেতে হবে। যারা সরকারের পক্ষে নয়, তাদের সবাইকে কারাগারে পাঠাতে চায় বর্তমান সরকার। এ জন্য আইন মন্ত্রণালয় আলাদা সেল করেছে বলেও বিএনপি মহাসচিব অভিযোগ করেন।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রতিহিংসার শিকার দাবি করে ফখরুল বলেন, এ সরকার গুণী মানুষকেও সম্মান দিতে চায় না। পুরোপুরি প্রতিহিংসার কারণে নোবেলজয়ী ড. ইউনূসকে মামলা দিয়ে হেনস্তা করে জেলে পাঠাতে চায়। বিএনপি ড. ইউনূসের ওপর ভর করে নয়, জনগণের সমর্থণে ক্ষমতায় যেতে চায়।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ফখরুল আরও বলেন, গণঅভ্যুত্থানের পর যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন তা আজকের দিনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। বিচারপতি সাহাবুদ্দিনের নেতৃত্বে নির্বাচন ছিল দেশের জন্য নতুন ধারণা। সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারেরর সূচনা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতো আওয়ামী লীগেরই। সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না।
আরও পড়ুন- বিএনপি নির্বাচনে না এলেও অংশ নেবে অন্যসব দল : হাছান মাহমুদ
ক্ষমতাসীন আওয়ামী সরকারের সমালোচনা করে মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেনো সরকারের। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচন ছাড়া পরিবর্তনের উপায় নেই। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না। একদলীয় শাসনব্যবস্থা আওয়ামী লীগের ইতিহাস। তারা গণতন্ত্রে বিশ্বাসী না।
তিনি আরও বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছেন। আদালতের কি অবস্থা তা দেখে আসার জন্য বুদ্ধিজীবী ও সম্পাদকদের একটু নিম্ন আদালতে যাওয়ার অনুরোধ করেন মির্জা ফখরুল।

জনগণই বিএনপির শক্তি উল্লেখ করে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ড. ইউনূসের ওপর ভর করে নয়, জনগণের সমর্থণে ক্ষমতায় যেতে চায়। শুধুমাত্র প্রতিহিংসার কারণে নোবেলজয়ী ড. ইউনূসকে মামলা দিয়ে হেনস্তা করে জেলখানায় পাঠাতে চায় সরকার। আওয়ামী লীগ সরকার গুণী মানুষকেও সম্মান দিতে চায় না।
আরও পড়ুন- ফেঁসে যেতে পারেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া
ইসময়/আরএম/এমআরএম