সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

নির্বাচনী সহিংসতায় নরসিংদীতে নিহত ৩


কবীর নয়ন – ইসময় (স্টাফ রিপোর্টার)

eshomoy.com || 2021-11-04 11:57:45
নির্বাচনী সহিংসতায় নরসিংদীতে নিহত ৩




ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন এবং গুলিবিদ্ধ হয়েছে ১০ জন। 


সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে এবং ৩ জন নিহত হন। নিহতরা হলেন—আশরাফুল, আমির হোসেন ও খুসু বেগম। এরা সবাই একই গ্রামের বাসিন্দা।


জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহর মধ্যে দন্দ্ব চলে আসছিল বহুদিন ধরে ।


এরই জের ধরে সকালে আলোকবালী ইউনিয়নে ওই দুপক্ষের সমর্থক রিপন মোল্লা ও আবুল খায়েরের লোকজন সংঘর্ষে  জড়ায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন টেটা ও গুলিবিদ্ধ হয় ।


নরসিংদী সদর মডেল থানার ওসি শওগাতুল আলম জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ নরসিংদীর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি বলে জানান ওসি শওগাতুল আলম জানান।