সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

রাজধানীর শাহজাদপুরে যাত্রীবাহী বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-09 15:50:30
রাজধানীর শাহজাদপুরে যাত্রীবাহী বাসে আগুন

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন দুপুরে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের দিকে এ আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরের দিকে শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগানোর খবর পায় তারা। দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে সকালে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ১৩টি যানবাহনে আগুন দেয়ার খবর পেয়েছেন তারা। 

আরও পড়ুন-নিজেদের সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে পুলিশের ৫ সদস্য আহত

যেসব স্থানে আগুন দিয়েছে অবরোধকারীরা, ঢাকার হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর ও ধানমন্ডিতে পাঁচটি, ঢাকা বিভাগের গাজীপুর তিনটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে একটি, রাজশাহী বিভাগের শিবগঞ্জে একটি, বরিশাল বিভাগের গৌরনদীতে দুটি, চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে একটি যানবাহন পুড়িয়ে দেয়া হয়েছে। সাতটি বাস, চারটি কভার্ড ভ্যান ও দুটি ট্রাকে আগুন দেয়া হয়েছে।

ইসময়/একে/এমআরএম