সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

বিষ্ফোরণ মামলায় শাজাহানপুর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার


সাবিক ওমর, বগুড়া প্রতিনিধি

eshomoy.com || 2023-11-17 19:24:00
বিষ্ফোরণ মামলায় শাজাহানপুর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

বগুড়া শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামকে উপজেলার বীরগ্রাম স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

আজ শুক্রবার  (১৭ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন- সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে-ডিবির হারুন

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, মাওলানা শহিদুল ইসলাম উপজেলার শিয়ালচাপড় গ্রামে জুম্মা নামাজ পড়ানোর উদ্দেশ্যে বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষ্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় মাওলানা শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, মাওলানা শহিদুল ইসলামকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ বলেন, পুলিশ শুক্রবার দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামকে কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই অন্যায়ভাবে গ্রেফতার করে।
 
এভাবে নিরপরাধ জামায়াতের নেতাকর্মীদের বিনা উস্কানীতে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে হয়রানি ও মিথ্যা গায়েবি মামলায় গ্রেপ্তার করছে পুলিশ‌। এটা শুধু অন্যায়ই নয়, অগণতান্ত্রিক, অমানবিক ও অসাংবিধানিকও বটে।

আরও পড়ুন- বিক্ষোভ-ভাঙচুর: সাভারে ১৭ মামলায় গ্রেফতার ৭
 
এই অন্যায় ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাওলানা শহিদুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

 

ইসময়/রআ/এমআরএম