বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধের ১ম দিন আজ।
রবিবার (২৬ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার নয়মাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
আরও পড়ুন- দীঘিনালায় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান
উক্ত সমাবেশটির মিছিল উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে সহস্রাধিক উপজেলার জামায়াত-শিবিরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভোট চোর ও বাকশালীদের পতনের লক্ষ্যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে সরকারকে লালকার্ড দেখিয়েছে। তারা এই ফ্যাসিবাদী ও মাফিয়া সরকারের পতন এবং কেয়ারটেকার সরকারের গণদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।
আরও পড়ুন- সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় 'ধাম'-এর মোড়ক উন্মোচনে গান-কবিতার আয়োজন
সমাবেশ থেকে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ আটককৃত সকল নেতাকর্মীর নিঃশর্তে মুক্তির দাবি করেন জামায়াত নেতৃবৃন্দ।
ইসময়/এসআই/এমআরএম