eshomoy.com || 2021-11-11 21:51:15
ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
ফাহমি গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের পরামর্শক্রমে, যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি দলীয় কার্যালয়ের সন্মুখ থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়।
রেলি শেষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এম সালাউদ্দিন পলাশ পৌর যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজীব পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তাজমুন আহমেদ এছাড়াও বিশেষ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের একমাত্র যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।