ফরিদপুর জেলা জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল হয়েছে।
আরও পড়ুন - শ্রমজীবীদের প্রতি সরকার নির্দয় আচরণ করছে এবি পার্টি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সেক্রেটারী আব্দুল ওহাবের সভাপতিত্বে শনিবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উক্ত কর্মসূচি পালন করে তারা।

ফরিদপুর পৌরসভার ২৬ নং ওয়ার্ডের বায়তুল আমান বাজার এলাকা হতে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আরম্ভস্থলে এসে উক্ত কর্মসূচি শেষ হয়।
আরও পড়ুন - নৌকার বাইরে যাঁরা নির্বাচন করছেন, তাঁরা অবশ্যই বিদ্রোহী প্রার্থী কৃষিমন্ত্রী
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আবু হারিচ মোল্লা , অফিস সম্পাদক অধ্যাপক মিজান পৌরসভার ২৩ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আঃ কুদ্দুস, সহকারী সেক্রেটারী শাহ জাহাঙ্গীর চৌধুরী, পৌরসভার ১১ নং ওয়ার্ডের আমীর মিজানুর রহমান, ২৬ নং ওয়ার্ডের আমীর আব্দুর রাজ্জাক মাস্টার, ২৫ নং ওয়ার্ডের সেক্রেটারী মফিদুল ইসলাম প্রমুখ।
ইসময়/ইস/এমআরএম