সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : রাজনীতি

রেললাইন কেটে বগি ফেলে সরকার উৎখাতে নেমেছে একটি গোষ্ঠী- প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-13 17:34:45
রেললাইন কেটে বগি ফেলে সরকার উৎখাতে নেমেছে একটি গোষ্ঠী-  প্রধানমন্ত্রী

রাতের আঁধারে রেললাইন কেটে ট্রেনের বগি ফেলে একটি গোষ্ঠী সরকার উৎখাতে নেমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষ পুড়িয়ে কোনো আন্দোলন হয় কিনা সেটা তার জানা নেই।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নতুন কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন- বিএনপির হামলায় ওসিসহ ৪ পুলিশ আহত

তিনি বলেন, ‘আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে বিভৎস ঘটনা ঘটানো হচ্ছে দেশে। গাজীপুরে রাতের আঁধারে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেললাইন কেটে রেখেছে দুর্বৃত্তরা। মানে রেলের বগি ফেলে তারা সরকার উৎখাত করতে নেমেছে।’
 
‘মানুষের ওপর অত্যাচার করে এ আবার কোন আন্দোলন। মানুষ হত্যা করে তো সরকার উৎখাত করতে পারবে না। তাহলে দেশে তাদের রাজনীতিটা কোথায় গিয়ে ঠেকছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এ সময়ে এমন ধ্বংসযজ্ঞ করলে দেশ এগোবে কী করে,’ প্রশ্ন প্রধানমন্ত্রীর।


 
তিনি আরও বলেন, ‘যারা রেললাইন উপড়ে ফেলে মানুষ মেরে আন্দোলন করতে চায়, তাদের কোনো মনুষ্যত্ববোধ নেই। এদের কোনো ক্ষমা নেই, তাদের ছাড় দেয়া হবে না। এমন সহিংসতা প্রতিহত করতে জনগণকেই রুখে দাঁড়াতে হবে।’
 
আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কোনো চেষ্টা করছি না আমরা। জনগণ যাকে ভোট দেবে, সেই দল ক্ষমতায় আসবে। যুদ্ধের খেলা শুরু হয়েছে বিশ্বে। কারও করুণায় চলবে না বাংলাদেশ, এটাই লক্ষ্য।

আরও পড়ুন-সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
 
তিনি বলেন, ‘আমি ব্যবসা করতে ক্ষমতায় বসিনি। আমি ব্যবসায়ীদের দিয়ে দেশকে আত্মনির্ভরশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন হাওয়া ভবন নেই বলে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছেন।

 

ইসময়/একে/এমআরএম