আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসন( মদন,মোহনগঞ্জ,ও খালিয়াজুড়ী নির্বাচনী এলাকার তৃণমূল-বিএনপি'র সোনালী আঁশ মার্কায় পদপ্রার্থী মোঃ আল মামুন এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
রোজ বুধবার ৩ জানুয়ারী মদন উপজেলার বিভিন্ন এলাকার গণসংযোগ করতে দেখা যাচ্ছে, সোনালী আঁশ মার্কায় পদপ্রার্থী মোঃ আল মামুনকে।সোনালী আঁশ মার্কায় প্রতীকের এক সমর্থক মোঃ মাহবুব মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, মদন উপজেলা আমাদের নিজস্ব নির্বাচনী এলাকা এখানে আমাদের বিপুল পরিমাণ জনসমর্থন ও ভোট রয়েছে।
আরও পড়ুনঃ শ্যামনগরে মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
তবে খালিয়াজুরী, মোহনগঞ্জ এ বিষয়ে তিনি বলেন, এখানে আমাদের বিপুল পরিমাণ জনসমর্থক আছে।
আশা করছেন তারা বিপুল ভোট পেয়ে সোনালী আঁশ মার্কায় প্রতীক নিয়ে এবার বিজয় লাভ করবে।
তৃণমূল-বিএনপির সোনালী আঁশ মার্কা পদপ্রার্থী মোঃ আল মামুন তিনি এ প্রতিনিধিকে বলেন, নির্বাচনী পরিবেশ এখন জমে উঠেছে ।
আমাদের মদন ,মোহনগঞ্জ ও খালিয়াজুরী সব জায়গায় আমার জনসমর্থক রয়েছে, আমি গরিব দুঃখী ও মেহনতি মানুষকে আমি ভালোবাসি আমি তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।
আরও পড়ুনঃ রাজধানীতে দিনেদুপুরে যাত্রীবাহী বাসে আগুন
আমাদের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী অঞ্চলের মানুষ আমাকে ভালবাসে এবং আমাকে ভালবেসে ভোট দিলে ইনশাল্লাহ আমি নেত্রকোনা- ৪ আসনের তৃণমূল বিএনপি'র পক্ষ থেকে বিজয় লাভ করব।