নৌকার প্রচারণা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বেশ কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে মৃত্যুবরণ করেন আজ সকালে।
যুবলীগের প্রেসিডেন্ট শেখ ফজলে শামস পরশ সারাক্ষন তার খোজ খবর রাখতেন।
ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই মাননীয় চেয়ারম্যান মহোদয় সর্বদা তার খোঁজ খবর রেখেছেন।
তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থাও হয়ে গিয়েছিল।
চেয়ারম্যান মহোদয় অতিদ্রæত পাসপোর্ট ও ভিসার ব্যবস্থাও করে ফেলেছিলেন।
এর জন্য আমাদের কেন্দ্রীয় যুবলীগের অনেক নেতাবৃন্দ বিভিন্নভাবে কাজ করেছেন।
কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সকালে ফয়সাল মাহবুব শুভ পরলোক গমন করেন।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন খুনি যেই হোক ফয়সাল মাহবুব শুভ এর হত্যার সাথে যারাই জড়িত রয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না।
তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।