সরকারি এবং বেসরকারি খাত একসাথে যেসব উদ্যোগ নেয়, সেগুলো সফলতা অর্জন করে বলে মন্ত্রব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আরও পড়ুন: স্বাধীনতার মূল আদর্শে আঘাত করেছে আওয়ামী লীগ , বলেন ড. আবদুল মঈন খান
তিনি বলেন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন গার্মেন্টসে অগ্নি দুর্ঘটনার পর দেশের শিল্প কারখানাগুলোয় অগ্নিঝুঁকি হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতের ওপর সরকার সর্বোচ্চ জোর দিয়েছে।
বেসরকারি খাতের উদ্যোক্তারা সাহসী পদক্ষেপ নিয়েছেন। এর ফলে আজ বিশ্বের সবচেয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানাগুলোর বেশির ভাগই বাংলাদেশের।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২৪ প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ কথা বলেন।