ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজ দিয়ে দীর্ঘ ১১ দিন ভোগান্তির পর শুরু হলো যান চলাচল ।
রোববার (২১ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে যান চলাচলের জন্য ব্রিজটি চালু করা হয় এর আগে ২০ নভেম্বর রাতে ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার কাজ শেষ করা হয়।

আব্দুল্লাহপুরসহ গাজীপুর ও আশুলিয়া অংশে তীব্র যানজট লেগে ছিল গত কয়েকদিন ধরেই। এসময় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল যানবাহনের চালক ও যাত্রীদের।
১১ দিন পর আবারো রোববার শুরু হয় যান চলাচল শনিবার রাতে ভেঙে পড়া অংশ মেরামত কাজ শেষ হলে । ওই ব্রিজ দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয় গত ১০ নভেম্বর রাতে ব্রিজের স্ল্যাব ভেঙে গেলে ।