তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউ) ননির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৮টিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।
মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছরন।
তিনি জানান, সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের ৮ জন, আওয়ামীল লীগের বিদ্রোহী স্বতন্ত্র হিসেবে ২জন জয় লাভ করেছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত এবং বিজয়ী বিদ্রোহী প্রার্থীরা হলেন,দিঘীর আখতার উদ্দিন আহমেদ রাজা (স্বতন্ত্র), নবগ্রামের গাজী হাসান আল মেহেদি সুহাস (নৌকা), পুটাইলের মহিদুর রহমান মহিদ (নৌকা), ভাড়ারিয়ার আব্দুল জলিল (নৌকা) হাটিপাড়ার গোলাম মনির হোসেন (নৌকা), কৃষ্ণপুরের সেলিম হোসেন বিপ্লব (নৌকা), আটিগ্রাম ইউনিয়নে নূর-এ আলম সরকার (নৌকা) এবং বেতিলা মিতরার মো. আসমত আলী (স্বতন্ত্র)।
সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদরের ১০টি ইউনিয়ন মোট ভোটার সংখ্যা দুই লাখ ১ হাজার ৬৯০। সদরের ৮টি ইউনিয়ন পরিষদে ৩৮জন চেয়ারম্যান প্রার্থী, সাধারন সদস্য পদে ৩৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতা গড়পাড়া ও জাগীর ইউনিয়নেআফসার উদ্দিন সরকার ও মো. জাকির হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।