রাজধানী ঢাকায় মহাসমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ , বিএনপি এ সমাবেশ করবে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৯ নভেম্বর (সোমবার) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, এখনও আনুষ্ঠানিকভাবে অনুমতি পাইনি। তবে মহাসমাবেশ করার আশ্বাস পেয়েছি মৌখিকভাবে। ৩০ নভেম্বর (মঙ্গলবারের) মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি আমরা এরইপ্রেক্ষিতে।
রুহুল কবির রিজভী বলেন, মহাসমাবেশ অনুষ্ঠিত হবে দুপুর ১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা এসময় মহাসমাবেশে যোগদানের আহ্বান জানান নেতাকর্মীদের। সরকারের প্রতি আহ্বান জানান রিজভী, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে বিদেশে সুচিকিৎসার সুযোগ দেয়ার জন্য ।