সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

আব্দুল করিম ফোরকানের সমর্থনে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


সগীর মাহমুদ - ইসময় ( চট্টগ্রাম প্রতিনিধি)

eshomoy.com || 2021-11-29



আব্দুল করিম ফোরকানের সমর্থনে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিকলবাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ২৮ নভেম্বর সন্ধ্যা সাতটায়   ৭ নং ওয়ার্ডের উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিন অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফছার তালুকদার এবং সঞ্চালনায় করেছেন  উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস হোসেন।

 


এসময় কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দার রানা বলেন, আমার বাবা দীর্ঘদিন শিকলবাহা মানুষের পাশে ছিলেন আমিও আছি। কিন্তু মাননীয় মন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ভাই আমাকে নৌকা দেয়নি তিনি আমাকে বলেছেন আমার সময় আছে। আমি যাকে নৌকায় দিচ্ছি তাকে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাও। শিকলবাহা মানুষ আমার একটা হার্ট আরেকটা ফুসফুস এদের ছেড়ে কোথায় যাব না। বড় ভাই নাই ,নেই বাবা আমার একমাত্র অভিভাবক সাইফুজ্জামান চৌধুরী। তাঁর নির্দেশেই আমি কাজ করে যাব আজীবন। ইনশাআল্লাহ নৌকার জয় এবার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

 

 

এসময় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক বি.কম বলেন, আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। দেশের জন্য নয় মাস যুদ্ধ করেছি। শুধু ন্যায়-অন্যায়কে কি চিন্তা করে।শিকলবাহা  যেসব অপকর্ম চলছে। যে জুলুম চলছেন এখনই সময় সঠিক নেতা খুঁজে নেওয়া। আমরা জানি যাকে নৌকা দেয়া হয়েছে তিনি শিকলবাহায়  সৎ ,যোগ্য, মেধাবী এবং সমাজসেবক। এই নৌকা দিয়েছে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী এর সাথে ছিলেন আমাদের সুযোগ্য নেতা সাইফুজ্জামান চৌধুরী এমপি তাই নৌকাকে জয়যুক্ত করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

 

 


এসময় এলাকাবাসীকে একটি মডেল শিকলবাহা উপহার দেওয়ার এ বিষয়ে আব্দুল করিম ফোরকান বলেন, আমিও আপনারা সবাই জানেন বর্তমান চেয়ারম্যান নৌকার বিদ্রোহী প্রার্থী। এছাড়াও একটি দলকে বহন করে সেই দল আর কেউ নয় বাংলাদেশ আওয়ামী লীগ এবারও নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছে। আমি চাই এখনো সুযোগ আছে। আপনি নৌকার বিরুদ্ধে হতে পারেন না। সময় থাকতে সঠিক বুদ্ধির উদয় হোক আপনার।
আমি জনগণের সেবক হতে চাই। 

 
 

 


এসময় স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুমিন তালুকদার,এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিদ্দিক বি.কম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসমত আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান হোসাইন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সেকান্দার হোসেন রানা,যুবলীগ নেতা টিপু, সাইফুদ্দিন বুলু, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল করিম, ছাত্রলীগ নেতা ইয়াকুব, জিতু, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক ইমন, কৃষকলীগের সভাপতি তৈয়ব।