সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : রাজনীতি

নবনির্বাচিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত।


মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল -ইসময় (ময়মনসিংহ জেলা প্রতিনিধি)

eshomoy.com || 2021-11-30
নবনির্বাচিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত।

 



গতকাল ২৯ নভেম্বর ২০২১ তারিখ সোমবার ময়মনসিংহ নগরীর মালগুদাম রোড ট্রেড ইউনিয়ন কার্যালয় সংলগ্ন মাঠে এস আলম রেডিমিক্স কংক্রিট প্লান এর সৌজন্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত নবনির্বাচিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

 


জানা গেছে, পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহবুব বিন সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি শ্রী কমল বসাক, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহকারী নির্বাচন কমিশনার মোঃ ইঞ্জিনিয়ার সেলিম জাহাঙ্গীর, নবনির্বাচিত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল ফকির মাইজভান্ডারী, সাধারণ সম্পাদক মোঃ মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ। 

 

 


অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক দীলিপ সরকার। পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহবুব বিন সাঈদ। আলোচনা সভা শেষে নবনির্বাচিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সভাপতি বাবুল ফকির মাইজভান্ডারী ও সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেনসহ ১৯ জন কার্যকরী কমিটির নেতৃবৃন্দ শপথ বাক্য পাঠ করেন। 

 

 


শপথ বাক্য পাঠ করান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। পরিশেষে নবনির্বাচিত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়। 

 

 


এ সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং ইকরামুল হক টিটু আদর্শ যুব সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজা খাতুনসহ ময়মনসিংহের সদর উপজেলা ও ইউনিয়ন এর নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শেষে আনন্দ উৎসব মুখর পরিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।