আব্দুল করিম ফোরকানের সমর্থনে বর্ধিত সভা কর্ণফুলীতে ইউপি নির্বাচন কেন্দ্র করে শিকলবাহা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ ডিসেম্বর এ জে চৌধুরী স্কুল অডিটোরিয়ামে শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন কর্ণফুলী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার হাসমত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিক বি.কম বলেন, আজ যারা আওয়ামী লীগের বিপক্ষে কাজ করছেন আমি সতর্ক করে বলছি এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা। এই নৌকা স্বাধীনতার নৌকা, এই নৌকা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও দেশরত্ন শেখ হাসিনার নৌকা। এসময় কর্ণফুলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি বলেন, আজকে খুবই দুঃখের বিষয় হচ্ছে নামধারী যারা আওয়ামী লীগে করছেন ত তাদের লিস্ট করে সঠিক ব্যবস্থা নিবো এবং দল থেকে বহিষ্কার করার জন্য সুপারিশ করবো।
তাই আমি সবাইকে বলছি দেশরত্ন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যাকে নৌকা উপহার দিয়েছে তার পক্ষে আমরা সকলে কাজ করবো। এসময় আরো উপস্থিত ছিলেন আবু সৈয়দ, সগীর আহমেদ, ওসমান হোসাইন, সেকান্দার হোসেন রানা, ওয়াসিম মারুফ, মোহাম্মদ ইদ্রিস, আজগর টিপু, মোঃ সাইফুদ্দিন, লোকমান হাকিম, মোঃ নাজিম, মোঃ হোসেন হিরু, ইছহাক ইমন, সোহেল রানা ,নাঈম উদ্দিন, হায়দার কবির আইনান, জাবেদ ইকবাল প্রমুখ।