চরলক্ষ্যা ইউনিয়ন নৌকা মনোনীত প্রার্থীর আলহাজ্ব তালুকদারের সমর্থনে চরলক্ষ্যা ২ নং ওয়ার্ডের মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ ডিসেম্বর রাত ৮ টায় চরলক্ষ্যা ২ নং ওয়ার্ডের চার রাস্তার মাথায় বালুর মাঠে মতবিনিময় সভায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমেদ এবং সঞ্চালনায় করেন মোঃ শফিকুল আলম লিটু ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সঞ্জয় চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি ।
প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, সোলায়মান তালুকদার ছাত্র রাজনীতি থেকে হাত ধরে আজ কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সভাপতি। চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান না হয়েও যে কাজগুলো করেছে তারা ধারাবাহিকতা রাখলে হলে ২৬ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনাদের মডেল ইউনিয়ন পরিষদ উপহার দিবে ইনশাআল্লাহ।
আরো উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মোঃ হারুন ,ডা: জোবায়ের, ডা: নারায়ন, মোঃ হারুন প্রকাশ জমিদার, মোঃ আব্দুর রহমান, মোঃ আলী মো: আলমগীর, তপন দে, স্বপন কুমার দে, বাহাউদ্দিন বাহাদুর প্রমূখ।